মালদা

ট্রেনে মাদক খাইয়ে যাত্রীর সর্বস্ব লুঠ, ট্রেন থেকে ফেলে দেওয়ায় হাত কাটা গেল ওই যাত্রীর

আজ ভোররাতে ডাউন ব্রক্ষপুত্র এক্সপ্রেস ট্রেনে মাদক খাইয়ে এক যাত্রীর সর্বস্ব লুঠ করে বেশ কিছু দুষ্কৃতি।লুঠে বাঁধা দিতে গিয়ে দুষ্কৃতির দল ওই যাত্রীকে ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ করে ওই যাত্রী। ঘটনায় গুরুত্বর আহত কান্তি সিং মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কিষানগঞ্জ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জি আর পি ও পুলিশ। 

 

            জানা গিয়েছে, কান্তি সিং এদিন জরুরি কাজ নিয়ে আসাম স্টেশন থেকে ব্রক্ষপুত্র ট্রেনে চেপে দাদার বাড়ি দিল্লি যাচ্ছিলো। ট্রেনটি কিষানগঞ্জ স্টেশন থেকে  ছাড়তেই বেশ কিছু দুষ্কৃতি ওই কামড়াই ওঠে। এরপর তারা কান্তি সিং কে কিছু খাইয়ে দেয়। সে অচৈতন্য হয়ে পরে অভিযোগ অচৈতন্য কান্তিকে বেধরক মারধর করে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতির দল। এরপর আজ সকাল হতেই রেল লাইনের ধার থেকে তাঁকে হাত কাটা অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার হাত ও শারীরিক অবস্থা খারাপ থাকায় মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সে হাসপাতালে চিকিৎসাধীন।